কবিতা: ভোটবাক্স
লিখেছেন: জয়নব জুঁই
আমি পরিত্যক্ত ভোটবাক্স
তোমরা জয় নিয়ে ফিরে গেছো ঘরে।
আমি গণতন্ত্রের স্বপ্ন বুকে নিয়ে
পড়ে আছি এককোণে অনাদরে!
কে কাকে সমর্থন করেছে সে আমি জানি!
আমার বুকে উপেক্ষার ঢেউ
আমার বুকে শাসনের কানাকানি!
আমি নিয়ন্ত্রিত নগরের মতো এক গ্রাম
আমার বেশিকিছু নেই; ক্ষমতা আমার নাম!
আমাকে ব্যবহার করে যারা উঠে গেছ দ্রুত
আমাকে নিয়ন্ত্রণ করে যারা পেয়েছ গদি।
আমাকে বিশ্বাস করে নিঃশর্ত সমর্পণ করেছে যারা
তাদের কিছু প্রেম দিও, তারা ফিরে আসে যদি!
পরিচিতি: জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।