শিরোনাম

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০১৮, ০৮:১৩ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০১৮, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কাক পরিষ্কার করবে পার্ক !

আনন্দ মোস্তফা: কাক পরিচিত ঝাড়ুদার পাখি নামে। এবার সেই ঝাড়ুদার পাখিকেই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে পার্কের ময়লা পরিষ্কার করার জন্য। জানা গেছে, ফ্রান্সের ঐতিহাসিক থিম পার্কের জন্য সেরকমই ছ’‌টি কাককে নিয়োগ করা হবে। শুক্রবার এই খবর জানায় ফ্রান্সের 'পায় ডু ফউ পার্ক'-এর প্রেসিডেন্ট নিকোলাস ডে ভিলিয়ার্স।

নিকোলাস জানান, 'শুধুমাত্র পার্ক পরিষ্কার রাখাই এর উদ্দেশ্য নয়! যারা পার্কে ঘুরতে আসেন তাদেরও এটা মনে রাখা প্রয়োজন, পার্কটাকে সুন্দর এবং পরিচ্ছন্ন রাখার দায়িত্ব তাদেরও।'

নিযুক্ত কাকগুলোর মধ্যে থাকবে রুকস, ক্যারিয়ন, জ্যাকড এবং র‌্যাভিন প্রজাতির কাক। নিকোলাস আরও জানান, 'আগামী সপ্তাহ থেকেই কাকের টিম কাজে নেমে পড়বে! এই চার ভিন্ন প্রজাতির কাক খুব বুদ্ধিমান হয় এবং তাদের যদি সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া যায় তবে তারা মানুষের মতই আচরণ করে এবং আমাদের মনের ভাবও বুঝতে পারে। এদের খেলার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে।' নিউজ ১৮

আমাদেরসময়.কম whatsapp চ্যানেল ফলো করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়