শিরোনাম

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ১১:১৪ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে ১২ হাজার বসতবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

মতিউর রহমান (ভান্ডারী), সাভারঃ ঢাকার সাভারে বিভিন্ন বাসতবাড়িতে অবৈধভাবে নেওয়া প্রায় ১২ হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

বুধবার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ের পূর্বহাটি, দক্ষিণপাড়া, ছাকিপাড়া ও বিরুলিয়া ইউনিয়নের খাগান দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ সংযোগ গুলো বিচ্ছিন্ন করা হয়।

এ অভিযানে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী সিদ্দিকুর রহমান, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী হাদী আবদুর রহিম, সহ-ব্যবস্থাপক আনিসুজ্জামান, আব্দুল মান্নান ও ঠিকাদার মনির হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এলাকাবাসী জাযায়, প্রায় এক বছর আগে হেমায়েতপুরের পূর্বহাটি এলাকার রেজ্জাক ও দক্ষিণপাড়া এলাকার রতন ও দত্তপাড়া এলাকার জাভেদ। বৈধ গ্যাস সংযোগ দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে ৭০ থেকে ৮০ হাজার টাকা নিয়েছে। বৈধ সংযোগের কথা শুনে আমরাও আগ্রহের সাথে তাদেরকে টাকা দিয়েছি।

বুধবার সকালে তিতাস গ্যাসের লোকজন এসে মাটির নিচদিয়ে পুতে রাখা পাইপ লাইনগুলো খুড়ে খুড়ে উত্তলণ করতে দেখে আমার সন্দেহ হয়। পরে জানতে পারি গত এক বছর আগে এই এলাকায় যে সকল গ্যাস সংযোগ নিয়েছে সবই অবৈধ।

প্রকৌশলী সিদ্দিকুর রহমান বলেন, মাস খানেক আগে বিভিন্ন লোকের মাধ্যমে জানতেপারি ওই এলাকায় বেশ কিছু অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। এর পর বিষয়টি নিশ্চিত হতে আমরা আমাদের অফিসিয়াল লোক পাঠাই। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই এলাকার ২২ টি লাইনের মূল পয়েন্ট থেকে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এবং সেই সাথে মাটির নিচে পুতে রাখা বিপুল পরিমান পাইপসহ রাইজার উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, পর্যায় ক্রমে সাভার-আশুলিয়ার সকল অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে এবং অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে তিতাস গ্যাসের নীতিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্তা নেয়া হবে।

আমাদেরসময়.কম whatsapp চ্যানেল ফলো করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়