প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: ২০৩২ সালে অনুষ্ঠেয় অলিম্পিক গেমসের আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে দুই কোরিয়া। দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জা ইনের উত্তর কোরিয়া সফরকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বুধবার এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে আরো জানানো হয়, শুধু আয়োজক দেশ হিসেবেই নয়, প্রতিযোগিতায় যৌথভাবে অংশও নেবে দুই দেশ। তবে এটি প্রথমবারের মতো নয়, ২০২০ সালের জাপানে অনুষ্ঠিতব্য অলিম্পিক বিশ্বকাপেও যৌথভাবে অংশ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে দুই দেশ। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার ক্রীড়ামন্ত্রী দু জং হ দুই দেশের যুগ্ম আয়োজনের প্রস্তাব দেন। ডু বলেন, এ বছরের ৯ ফেব্রুয়ারি দুইদেশ একসাথে আয়োজন করেছিল। যা দুই কোরিয়ার উত্তেজনা নিরসনেও বেশ বড় ভূমিকা রেখেছিল। রয়টার্স