শিরোনাম

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:২৯ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুনায়েদ সাকির সঙ্গে বৈঠকে বসেছেন ড.কামাল হোসেন

সাব্বির আহমেদ : বৃহত্তর জাতীয় ঐক্যের অংশ হিসেবে বাম সংগঠন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির সঙ্গে বৈঠকে বসেছেন গণফোরাম সভাপতি ড.কামাল হোসেন।

বুধবার সন্ধ্যা পৌঁনে ছয়টার দিকে কামাল হোসেনের রাজধানীর বেইলি রোডের বাসায় এ বৈঠক শুরু হয়। বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জোনায়েদ সাকি এই প্রতিবেদককে বলেন, 'আমি এখন মিটিং এ আছি। বিস্তারিত পরে বলছি'।

বৈঠকে উপস্থিত আছেন গণফোরামের কার্যকরী সভাপতি আইনজীবী সুব্রত রায় চৌধুরী।

এদিকে আজই কিছু পরের দিকে যুক্তফ্রন্ট এর চেয়ারম্যান বি চৌধুরীর বারিধারা বাসায় বৈঠকে বসার কথা ড.কামাল হোসেনের। কিন্তু বিষয়টি এখনও নিশ্চিত নয় জানিয়ে গণফোরামের গণমাধ্যম কর্মকর্তা রফিকুল ইসলাম পথিক বলেন, 'স্যার খুলনা সফর থেকে ফিরেছেন। তিনি খুব ক্লান্ত। আজ বের হতে পারবেন কিনা- সন্দিহান'।

আমাদেরসময়.কম whatsapp চ্যানেল ফলো করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়