শিরোনাম

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০১:১৬ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একা হাঁটতে পারছেন না খালেদা জিয়া: সানাউল্লাহ মিয়া

সাব্বির আহমেদ : কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে খুবই অসুস্থ জানিয়ে বিএনপির আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বলেছেন, জরুরি ভিত্তিতে তার চিকিৎসা দরকার। নইলে বড় রকমের অসুবিধা হতে পারে।

বুধবার বিকাল সাড়ে তিনটায় নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে বেগম খালেদা জিয়াকে দেখতে কারাগারে যান সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার। কারা কর্তৃপক্ষের অনুমতি পেয়ে ভেতরে যান এই দুই আইনজী। এক ঘন্টা পর জেল থেকে বেরিয়ে এসে সানাউল্লাহ মিয়া এই প্রতিবেদককে এ কথা জানান।

তিনি বলেন, ম্যাডাম কারো সাহায্য ছাড়া চলাচল করতে পারছেন না। হাত পা ফুলে গেছে। কারাগারের ভেতর আদালত স্থানান্তরে তিনি উষ্মা প্রকাশ করেন। বলেছেন, আমাদের আইনি লড়াই চালিয়ে যেতে।

এর আগে মঙ্গলবার বিকাল ৩টায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে পারেননি তারা। কারাফটকের সামনে প্রায় এক ঘণ্টা অবস্থান করে ফিরে এসেছেন।

সানাউল্লাহ মিয়া বলেন, আমাদের মামলার ব্যাপারে নির্দেশনা নেয়ার প্রয়োজন ছিল। ম্যাডামের কাছ থেকে তা নিয়েছি। এখন দলীয়ভাবে কথা বলব।

আমাদেরসময়.কম whatsapp চ্যানেল ফলো করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়