শিরোনাম

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০১:২৪ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আত্মরক্ষা করতে বক্সিং শিখছেন সৌদি নারীরা

সাইদুর রহমান: যে সমাজে বক্সিংকে পুরুষের খেলা মনে করা হয়। নারীদের জন্য যা চর্চা করা নিষেধ করা হয়। সে সমাজের নারীরা এখন এ খেলাকে নিজেদের পছন্দনীয় ক্রিড়ায় পরিণত করেছেন। ভিড় জমাচ্ছেন বক্সিং সেন্টারগুলোতে।

সৌদি নারীরা মনে করেন, বক্সিং আত্মরক্ষার একটি উত্তম শিল্প। এর মাধ্যমে নারীরা তাদের শারীরিক এবং মানসিক বিকাশের সুযোগ লাভ করবে। চলাফেরায় স্বাচ্ছন্দ বোধ করবে। এজন্যই তারা এ ক্রিড়িয়াকে বেছে নিয়েছেন।

রাজধানী রিয়াদের একটি বক্সিং পয়েন্টে প্রশিক্ষণরত ইসরা কাদেরি জানান, বক্সিং এটি আত্মার ক্রিড়া। যা নারীকে এনে দেয় লালিত্য বুদ্ধিমত্তা ,আত্মার খোরাক যোগায়। এবং প্রয়োজনের মূহুর্তে আত্মরক্ষা ও হয়।এজন্য তিনি তরুণীদেরও আহ্বান এ ক্রিড়ায় অংশ নিতে। নারীদের ব্যক্তিত্ব বিকাশেও এর ভূমিকা রয়েছে। পরবর্তী প্রজন্মের কাছে এ সংস্কৃতি প্রসার করতে চান এ ক্রিড়িয়ায় অগ্রগামীরা। সূত্র: আল-আরাবিয়া

আমাদেরসময়.কম whatsapp চ্যানেল ফলো করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়