শিরোনাম

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০১:২৮ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অস্থিতিশীল করার অভিযোগ অস্বীকার করলো চীন

ইফ্ফাত আরা : সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ করে চীন দেশটির মধ্যমেয়াদি নির্বাচন অস্থিতিশীল করার চেষ্টা করছে। ট্রাম্পের আরোপ করা এ অভিযোগ অস্বীকার করলো চীন। বুধবার একটি সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং সুহাং এ অভিযোগ অস্বীকার করেন।
সংবাদ সম্মেলণে তিনি বলেন, ‘চীনা কূটনীতি সম্পর্কে যাদের ধারণা আছে তারা প্রত্যেকেই জানে অন্য দেশের ব্যাপারে চীন কখনোই হস্তক্ষেপ করেনা। আমরা কখনোই চাইবো না আমাদের রাজনৈতিক ব্যাপারে বাহিরের কোনো দেশ এসে হস্তক্ষেপ করুক, তেমনি আমরাও কারো দেশের আন্তঃ রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করতে যাবোনা।’
এদিকে মঙ্গলবার সকালে ডেনাল্ড ট্রাম্প টুইটারে চীনকে অভিযুক্ত করে লেখেন, ‘আমাদের নির্বাচন পরিবর্তন ও এতে প্রভাব ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন।’ ট্রাম্প বলেন, ‘আমাদেও কৃষক, খামারি ও ব্যবসায়ী কর্মীরা আমার প্রতি অনুগত্য বলে তাদের কর্মকা-ে প্রভাব ফেলে আমাদের মধ্যমেয়াদি নির্বাচন অস্থিতিশীল করার চেষ্টা করছে চীন।’ তিনি আরও বলেন, ‘চীন কেনো বুঝেনা, এ দেশের মানুষ দেশপ্রেমী। বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্র থেকে যে চীন বাণিজ্যিক সুবিধা ভোগ করে আসছে তা তারা এখন বুঝতে পারছে। আর তা প্রতিরোধের জন্যই তিনি আছেন।’
উল্লেখ্য, নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন শুরু হবে। ইয়ন

আমাদেরসময়.কম whatsapp চ্যানেল ফলো করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়