শিরোনাম

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৩৫ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ২ বছর ধরে ছোট ভাইয়ের বাড়িতে বন্দী বোন

ইফ্ফাত আরা : ভারতে দিল্লির রোহিনি এলাকায় ৫০ বছর বয়সী এক নারী গত ২ বছর ধরে প্রতিনিয়ত ভাইয়ের বাড়ির ছাদে নির্যাতনের শিকার হয়ে আসছে। গত মঙ্গলবার ঐ নারীকে সেখান থেকে খুবই খারাপ অবস্থায় উদ্ধার করে দিল্লি কমিশন ফর উইমেনের একটি দল।
এক বিবৃতিতে দলটির এক সদস্য জানিয়েছেন, ‘চারদিন অন্তর অন্তর মহিলাকে এক টুকরো করে রুটি খেতে দেওয়া হতো। এমনকি খাবারের জন্য কোনো পানিও দেয়া হতো না। বৃষ্টির পানি জমিয়ে তিনি পান করতেন। গত ২ বছর যাবত তিনি এক কাপড়েই রয়েছেন।’
ভূক্তভোগী নারীর বড় ভাই দিল্লি কমিশনের ১৮১ হেল্পলাইনে ফোন দিয়ে এই বিষয় জানিয়েছেন। কমিশনের তথ্যানুযায়ী, মহিলাকে উদ্ধারের বেশ কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হবার পর পরবর্তীতে প্রতিবেশীর বাড়ির ছাদ থেকে লাফিয়ে উক্ত বাড়ির ছাদে যেয়ে তাকে উদ্ধার করে তারা।
এর আগে মহিলাটি তার মায়ের বাড়ি থাকতেন।মা মারা যাবার পর তিনি ছোট ভাইয়ের বাড়িতে ওঠেন। ছোট ভাই এবং তার স্ত্রী কারো সঙ্গে তাকে দেখা করতে দিতেন না। দিল্লি কমিশনের এক সদস্য রোহিনি সেক্টর ৭ পুলিশ স্টেশনে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন এবং মহিলাটিকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করে দেন। হিন্দুস্তান টাইমস

আমাদেরসময়.কম whatsapp চ্যানেল ফলো করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়