শিরোনাম

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৫৩ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ৫৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সুশান্ত সাহা : রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ।

ডিএমপি’র ডিসি(মিডিয়া) মাসুদুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮১৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৯১৩ গ্রাম হেরোইন, ১৩ কেজি ৩১০ গ্রাম গাঁজা ও ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪১টি মামলা হয়েছে।

আমাদেরসময়.কম whatsapp চ্যানেল ফলো করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়