শিরোনাম

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৩৬ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নগরের স্বাস্থ্যখাত উন্নয়নে ৯০০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিপি

সাজিয়া আক্তার : দেশে শহরাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে আরো ৯০০ কোটি টাকা ঋণ সহায়তা দিবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।-ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন

বুধবার (১৯ সেপ্টেম্ব) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধানের কথা জানায় সংস্থাটি।

সরকারি-বেসরকারি অংশিদারিত্বের আওতায় এই প্রকল্পের জন্য বাড়তি এই ঋণ অনুমোদন করে এডিবি।

এ বিষয়ে এডিবির সামাজিক খাত বিশেষজ্ঞ ব্রায়েন চেম বলেন, ২০১২ সালে অনুমোদিত প্রকল্পটি মূলত দরিদ্র জনগোষ্ঠীকে উন্নত স্বাস্থ্যসেবা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ প্রকল্পের দ্বিতীয় পর্যায় এর মধ্যেই একনেকে অনুমোদন পেয়েছে।

দরিদ্র জনগোষ্ঠীকে উন্নত স্বাস্থ্যসেবা দিতে এই ঋণ দেওয়া হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে শহরের দরিদ্র জনগণকে মানসম্মত স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হবে।

আমাদেরসময়.কম whatsapp চ্যানেল ফলো করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়