শিরোনাম

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৪২ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ছাত্রদল নেতাকর্মীদের গ্রেফতার প্রতিযোগিতায় সরকার’

সাব্বির আহমেদ : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সভাপতি হাবিব উন নবী খান সোহেলকে গ্রেফতারের পর ডিবি অফিসে তার খোজ খবর নিতে গেলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ মানবাধিকার সম্পাদক শাহ মনিরুজ্জামান তুহিন, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রিসালাত ইসলাম সজিব, ছাত্রদল নেতা শিপনসহ অন্তত ২৫জনকে গ্রেফতার করে, এছাড়াও গতকাল নাটোরথেকে নাটোর জেলা ছাত্রদলের সভাপতি মোঃ কামরুল ইসলাম কে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোঃ আকরামুল হাসান।

আজ এক বিবৃতিতে তারা বলেন, অবৈধ সরকার দিকভ্রান্ত হয়ে ছাত্রদল নেতা-কর্মীদের উপর প্রতিহিংসাও প্রতিশোধ স্পৃহার সর্বশেষ রেশটুকু না মেটা পর্যন্ত হামলা, মামলা, গ্রেফতার চালিয়ে যাবেই মনে হয়। এই সরকার দেশের সার্বেভৌমত্বের বরং দেশের বিরোধী ছাত্র সমাজকেই শত্রু মনে করেন। সরকারের নির্দেশে আইন প্রয়োগকারী সংস্থাগুলো ছাত্রদল নেতা-কর্মীদের গ্রেফতারে প্রতিযোগিতায় নেমেছে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিনা কারণে ছাত্রদল নেতা-কর্মীদের গ্রেফতার করছে।

নেতারা গ্রেফতারকৃত ছাত্রদল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবী করেন। হুুশিয়ারী উচ্চারণ করে বলেন, এইভাবে দমনপীড়ন চালিয়ে ছাত্রদলকে দেশনেত্রী বেগমখালদো জিয়ার মুক্তি ও গনতন্ত্র মুক্তি আন্দোলন থেকে দূরে রাখা যাবে না।

আমাদেরসময়.কম whatsapp চ্যানেল ফলো করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়