প্রচ্ছদ

সর্বশেষ খবর :

রাজধানীতে সাড়ে ৭ কোটি টাকার নকল ওষুধ ও কসমেটিক্স জব্দ, দুই জনের কারাদণ্ড

সুজন কৈরী : রাজধানীর হাতিরপুল এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠান থেকে সাড়ে ৭ কোটি টাকার নকল ওষুধ ও কসমেটিক্স জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি প্রতিষ্ঠানের ওষুধের মালিকসহ দুই জনকে কারাদণ্ড দেয়া হয়েছে। সেইসঙ্গে দুটি প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার দুপুর থেকে সেলভন ট্রেডিং কোম্পানী, টোটাল ফার্মা ও এরিস্ট্রোক্রেট কেয়ার নামক তিনটি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। র‌্যাব-২ ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহযোগীতায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে চালানো অভিযানে ওষুধগুলো জব্দ করা হয়। রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অপর একটি প্রতিষ্ঠানে অভিযান চলছিল।

বলেন, প্রতিষ্ঠানগুলো বিশ্বের বিভিন্ন দেশের নামি-দামি কোম্পানীর মোড়ক ও স্টিকার নকল করে ওষুধের জার ও প্যাকেটের গায়ে লাগিয়ে কমিশনের মাধ্যমে বিভিন্ন ফার্মেসিতে বাজারজাত করছিল। এমন অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায়। একটি প্রতিষ্ঠানের মালিক মো. জাহাঙ্গীর আলমকে দুই বছর এবং তার সহকারী মো. নুরুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। করা হয়েছে ২০ লাখ টাকা জরিমানাও। অপর প্রতিষ্ঠানেকে একই অপরাধে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এরিস্ট্রোক্রেট কেয়ার প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো থেকে সাড়ে ৭ কোটি টাকার বিপুল পরিমান নকল ওষুধ জব্দ করা হয়েছে।

সারওয়ার আলম বলেন, ক্রেতা বা রোগীরা এসব ওষুধ কিনে খেলেও কোনো কাজে আসে না। আমরা বেশ কয়েকটি ফার্মেসি এবং চিকিৎসকের নাম পেয়েছি। যারা তাদের এসব ভেজাল ওষুধ বিক্রিতে সাহায্য করছিল।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক হারুনুর রশিদ বলেন, প্রতিষ্ঠানগুলো নকল ওষুধ তৈরি করছিল। এছাড়া কিছু মেয়াদউত্তীর্ণ ওষুধ নতুন করে মেয়াদ বসিয়ে বাজারে ছেড়েছিল। এসব ওষুধ আন রেজিস্টার্ড। এতে ব্যাপক স্বাস্থ্যঝুঁকি রয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মোবাইল কোর্টে প্রায় তারা ধরা পড়ছে। এসব নিয়ে আমরা নিজেরাও তৎপর। ধরা পড়লে ফার্মেসির লোকজন কখনো মূল হোতাদের নাম বলে না। আজ আমরা মূল হোতাদের ধরতে পেরেছি।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ

সর্বাধিক পঠিত