প্রচ্ছদ

সর্বশেষ খবর :

নোয়াখালীতে স্থগিত উপজেলা নির্বাচনে চলছে ভোট গ্রহণ

মাহবুবুর রহমান : নোয়াখালীতে একটি ইউনিয়ন ও একটি উপজেলা পরিষদ নির্বাচনে চলছে ভোট গ্রহন। নির্বাচনী এলাকাগুলো হচ্ছে পাঁচগাও ইউনিয়ন ও কবিহাট উপজেলা পরিষদ।

এখানে সকাল থেকে বেড়েছে ভোটার উপস্থিতি। আগ্রহ নিয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। তবে যেসব ভোটার নিজেদের ভোট প্রদান করেছেন তারা এখন পর্যন্ত প্রতিবন্ধকতা ছাড়াই সহজে ভোট প্রদান করেছেন বলে জানান।

কিছু কিছু কেন্দ্রে ভোটার সংখ্যা কম ছিল। পুরুষ ভোটার তুলনায় মহিলা ভোটার সংখ্যা কেন্দ্রে উপস্থিতি দেখা যাচ্ছে। এ উপজেলা নির্বাচনে ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখানে ১লক্ষ ৪৬ হাজার ২৩১ জন ভোটার রয়েছেন। এ দিকে স্থগিত হওয়া কবিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে ৩ চেয়ারম্যান প্রার্থী, ৩ ভাইস চেয়ারম্যান ও ৩ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

এতে নৌকা প্রতীকে আওয়ামী লীগের চেয়ারম্যান পদে কামরুন নাহার শিউলি একরাম ও আর আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন আলাবক্স তাহের টিুট। দুজনই জয়ের ব্যাপারে আশাবাদী।

এ দিকে, নির্বাচন সুষ্ঠু ও অবাধের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ১ জন ম্যাজিস্ট্রেট ও ৩ জন নির্বাহী ম্যাজিট্রেট সহ পুলিশের স্টাইকিং পোর্স ১৬, বিজিবি ৮ প্লাটুন, র‌্যাবের ৬টি স্ট্রাইকিং সোর্সসহ পুলিশ ও আনসার সদস্য মোতয়েন রয়েছে। সম্পাদনা: জেরিন মাশফিক

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ