সাকিবুল আলম: [২] সোমবার সকালে সিন্ধু প্রদেশের ঘোটকি উপজেলার ধারকি শহরের কাছে মিল্লাত এক্সপ্রেস এবং স্যার সৈয়দ এক্সপ্রেস নামের দুইটি যাত্রীবাহী ট্রেনের দ্বিমুখী সংঘর্ষ ঘটে। ডন
[৩] স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেনটি লাহোর থেকে করাচি যাচ্ছিলো। পথিমধ্যে সারগোদার কাছে এটি লাইনচ্যুত হয়ে যায়। ফলে মিল্লাত এক্সপ্রেসের বগিগুলো উল্টে যায়। দ্য হিন্দু
[৪] ঘোটকি, ধারকি, ওবারো এবং মিরপুরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ডাক্তার ও প্যারামেডিকাল কর্মীদের ডিউটিতে ডেকে পাঠানো হয়েছে। বগিগুলো উল্টে যাওয়ার ফলে যাত্রীদের উদ্ধার করা খুবই কঠিন হয়ে পরেছে। ইন্ডিয়া টিভি
[৫] জিও নিউজকে দেওয়া বিবৃতিতে ঘোটকি ডেপুটি কমিশনার উসমান আব্দুল্লাহ বলেন, দুর্ঘটনার কবলে পরে ১৩ থেকে ১৪টি বগি লাইনচ্যুত হয়েছে। তন্মদ্ধে ৮টি বগি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন ফাঁদে আটকে পরা যাত্রীদের উদ্ধার করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ারও আশঙ্কা করেন।