প্রচ্ছদ

সর্বশেষ খবর :

‘একটা মৃত্যুর বড় প্রয়োজন’

একটা মৃত্যুর বড় প্রয়োজন

নাসরিন সিমি

একটা মৃত্যুর বড় প্রয়োজন
হতে পারে সেটা কোন সবুজ বৃক্ষের
পাতা ঝরার দিনে দিনে উড়ে যাবে
কোকিল অন্য কোথাও অন্য কারো কাছে
অথবা ঝড় এসে উড়িয়ে যাবে সব শুকনো পাতা
ন্যাড়ামুন্ডু হয় বৃক্ষটা দাড়িয়ে থাকবে ঠায়!

একটা মৃত্যুর বড় প্রয়োজন
সমস্ত শিশিরের শব্দ ঘুম ভেঙে দেখবে
স্রোতস্বিনী নদী খরখর করছে নির্জলা হয়ে
বধূটি ফিরে যায় শূন্য আঙিনায় হেঁটে হেঁটে
দু একটি কাঁক মরে পরে থাকে ল্যাম্পপোস্টে
ঈশ্বরের তাতে কিছু যায় আসে না বড় একটা।

একটা মৃত্যুর বড় প্রয়োজন
কফিন গুলো ঝকঝক করছে সোনালী রোদে
কতকাল যেন কেউ তা স্পর্শ করেনি
একটা শবের প্রতীক্ষায় বসে আছে গোরখাদক
আমি নিজেই একটা লাশ হয়ে ঢুকে যাই
ঝকঝকে কোন একটা কফিনের ভেতর
এই বড় ভুল সময়ে কোন মৃত্যু নেই অথচ

একটা মৃত্যুর বড় প্রয়োজন!!

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ