রাশিদ রিয়াজ: অনুসন্ধানী সাংবাদিক বব উডওয়ার্ড মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যে ‘ফিয়ার: ট্রাম্প ইন দ্য হোয়াইট হাউস’ বইটি লিখেছেন তা প্রথম সপ্তাহেই ১১ লাখ কপি বিক্রি হয়েছে। বইটির প্রকাশক বলেছেন এটি তাদের বিক্রির ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেছে। গত ১১ সেপ্টেম্বর বইটি প্রকাশ পেলে তা প্রিন্ট, অডিও ও ডিজিটাল ভার্সনে ৯ লাখ কপি বিক্রি ছাড়িয়ে যায়। বইটির প্রকাশক ৯৪ বছর বয়স্ক জনাথন কার্প এধরনের দ্রুত বিক্রিকে ‘ভীতিকর ও বিশাল’ বলে অভিহিত করেছেন।
২৪টি দেশে এত দ্রুত এ বইটি বিক্রি হচ্ছে এবং চাহিদা বাড়ছে যে ইতিমধ্যে দশম মুদ্রণের কাজ চলছে। এমনকি এর আগে ট্রাম্প প্রশাসনকে নিয়ে লেখা মাইকেল ওলফের বই ‘ফায়ার এন্ড ফিউরি’র বিক্রির রেকর্ডকে ছাড়িয়ে যাবে ববের বইটি।