প্রচ্ছদ

সর্বশেষ খবর :

বগুড়া জেলা কারাগারে হাজতির মৃত্যু

আরএইচ রফিক,বগুড়া : বগুড়া জেলা কারাগারে রঘুনাথ বর্মন(৪২) নামের এক হাজতি মারা গেছেন।গতকাল বুধবার সকালে তার মৃত্যু হয় ।বগুড়া জেলা কারাগার সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। রঘুনাথ বর্মন নন্দিগ্রাম উপজেলার বাসো গ্রামের প্রাননাথ বর্মনের ছেলে ।

জানা গেছে , রঘুনাথ বর্মন একটি হত্যা মামলায় গ্রেপ্তার হবার পর থেকে গত ৩মাস যাবত বগুড়া জেলা কারাগারে অন্তরীণ ছিল। গতকাল বুধবার সকালে জেলা কারাগারের অভ্যন্তরে সে কারাস্কুলে বসে থাকা অবস্থায় বুকের ব্যাথায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন।

বগুড়া জেলা কারাগারের জেলার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বুকের ব্যাথায় আক্রান্ত হবার ঘটনায় দ্রুত তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকের কলেজের নিয়ে যাওয়া হয় । সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুর কোলে ঢলে পড়েন । কার্ডিয়াক ফেইলরে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতালের বরাত দিয়ে জানান এই কারা কর্মকর্তা ।

গতকাল দুপুরে ময়নাতদন্ত শেষে রঘুনাথ বর্মনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেন জেলা কারা কর্তৃপক্ষ।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ