রাশিদ রিয়াজ: এমনিতে মালয়েশিয়ায় কোনো মেয়ের বিয়ের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ষোল বছর। কিন্তু অভিভাবকের সম্মতিতে এর হেরফের হয়ে থাকে। আর এ সুযোগে অনেক বয়স্ক ব্যক্তি শিশু-কিশোরীকে বিয়ে করে থাকে যা সমালোচিত হচ্ছে এবং ইউনিসেফ এধরনের প্রথাকে নিষিদ্ধ করতে চাপ দিচ্ছে। স্ট্রেইট টাইমস
মালয়েশিয়ার উত্তরপূর্ব কেলানটান প্রদেশে সম্প্রতি ৪৪ বছর বয়স্ক এক ব্যক্তি ১৫ বছরের কিশোরীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করেন। এ বিয়ের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন ও শরীয় কোর্ট অভিভাবকের সম্মতিতে বিয়ের পক্ষে অনুমোদন দেয়। এর দুই মাস পর একই এলাকায় এক রাবার ব্যবসায়ী ১১ বছরের একটি মেয়েকে তৃতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করেন। এধরনের বিয়েতে অধিকার আদায় গ্রুপগুলো তীব্র প্রতিবাদ জানায়। এরই প্রেক্ষিতে ইউনিসেফ এক বিবৃতিতে মালয়েশিয়ার সরকারের কাছে বাল্যবিয়ে নিষিদ্ধ করতে আহবান জানিয়েছে।