প্রচ্ছদ

সর্বশেষ খবর :

ম্যানইউ-বায়ার্নের জয়, হেরে গেছে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার সিটি। ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁ’র কাছে হেরেছে ইপিএল চ্যাম্পিয়নরা। তবে ম্যানসিটি হারের জয় পেয়েছে তাদের নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখও।

ঘরের মাঠ ইতিহাদে লিওঁ’র কাছে ২-১ গোলে হারে ম্যানসিটি। পল পগবার জোড়া গোলের সঙ্গে তার এক অ্যাসিস্টে ইয়ং বয়েজের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে জোসে মরিনহোর ম্যানইউ। আর বেনফিকার বিরুদ্ধে ২-০ গোলে জিতেছে বায়ার্ন।

ম্যাচের ২৬ মিনিটে প্রথম গোল হজম করে ম্যানসিটি। নাবিল ফেকিরের ক্রস থেকে বল পেয়ে বল জালে জড়ান ম্যাক্সওয়েল করনেট। প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করে লিওঁ। ৪৩ মিনিটে একক নৈপুণ্যে গোল করেন প্রথম গোলের যোগানদাতা ফেকির।

প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়াধের ৬৭ মিনিটে বের্নার্দো সিলভা গোলে ব্যবধান কমান সিটি। কিন্তু আর কোনো গোল হওয়ায় ঘরের মাঠে হার নিয়েই মাঠ ছাড়ে চলতি প্রিমিয়ার লিগে প্রথম পাঁচ ম্যাচে অপরাজিত থাকা ম্যানসিটি। এদিন একটি অপ্রত্যাশিত রেকর্ড গড়েছে সিটি। প্রথম ইংলিশ ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে টানা চারটি ম্যাচ হেরেছে তারা।

গ্রুপ ‘এইচ’র ম্যাচে ইয়ং বয়েজের মাঠে দাপটে খেলে জয় তুলে নিয়েছে ম্যানইউ। অবশ্য সুযোগগুলো কাজে লাগাতে পারলে আরো বড় ব্যবধানেই জিততে পারতো রেড ডেভিলরা। ৩৫ মিনিটে প্রথম গোলটি পান পগবা। ৪৪ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। আর শেষ গোলটি করেন অ্যান্থনিও মার্সিয়াল। শেষ পর্যন্ত হাসি মুখে মাঠ ছাড়ে জোসে মরিনহোর দল।

লিসবনে ‘ই’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। রবার্ট লেভানডোভস্কি এগিয়ে নেয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান রেনাতো সানচেজ।

খেলার ১০ মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। ডেভিড আলাবার পাস থেকে গোল করেন পোলিশ ফরোয়ার্ড লেভানডোভস্কি। দ্বিতীয়ার্ধের নবম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সানচেজ। হামেস রদ্রিগেজের পাস থেকে গোল করেন পর্তুগিজ মিডফিল্ডার।

‘ই’ গ্রুপের অন্য ম্যাচে ডাচ ক্লাব আয়াক্সকে ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়েছে গ্রিসের এইকে এথেন্সকে।

‘এফ’ গ্রুপের অন্য ম্যাচে শাখতার দোনেস্ক ও হফেনহেইম ২-২ গোলে এবং ‘জি’ গ্রুপের ম্যাচে ভিক্টোরিয়া প্লাজেন ও সিএসকে মস্কো একই ব্যবধানে ড্র করে।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ