ডেস্ক রিপোর্ট : আবহাওয়া বদলের সময় এখন। এই রোদ তো এই বৃষ্টি। ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই নেই । এমন সময়ে চারপাশে যে সব অসুখের প্রকোপ বাড়ে তার মধ্যে পেটের গণ্ডগোল, জ্বর এ সবই বেশি।
এমন সময়ে দরকার ওষুধ, চিকিৎসকের পরামর্শ। এমন সময়ে পেটকে আরামে রাখতে নিয়ম মেনে খাওয়া-দাওয়া করা, তবে এই সময় প্রতি দিন ডাবের পানি খাওয়ার অভ্যাস করতে পারলে ভাল। গরমের দিনে এ পানি তাপপ্রবাহের বিরুদ্ধে যুদ্ধ করে ও শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায়। এতে রয়েছে পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, ভিটামিন সি, ক্যালসিয়াম এবং ডায়াবেটিস ফাইবারের মতো গুরুত্বপূর্ণ পুষ্টিকর উপাদান।- আনন্দবাজার

সকালে খালি পেটে ডাবের পানি পানের অনেক উপকারিতা। ডাবের পানিতে থাকা লোরিক অ্যাসিড আপনার হজমে সাহায্য করে এবং ওজন কমায়। গর্ভবতী নারীদের ডিহাইড্রেশন ও কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে ডাবের পানি পানের পরামর্শ দেওয়া হয়। এটা গর্ভবতীদের সকালের অসুস্থতা ও অম্বল থেকে মুক্তি দেয়। এ পানি কাজের সময় শরীর থেকে হারানো ইলেক্ট্রলাইট আবার পূর্ণ করে দেয় এবং ক্লান্তি ও অবসাদের বিরুদ্ধে লড়াই করে।
খাওয়ার আগে এক গ্লাস ডাবের সতেজ পানি পান আপনাকে পরিপূর্ণতা দেবে ও অতিরিক্ত আহার প্রতিরোধ করবে। ডাবের পানিতে কম ক্যালোরি থাকায় এটি পাকস্থলির জন্য সহনীয়। এ পান দ্রুত হজমে সহায়তা করে ও খাবার পর পেটে গ্যাস হতে দেয় না। প্রতিদিন খাবার আগে ডাবের পানি পান করলে শরীরের ইলেক্ট্রোলাইট ভারসাম্য বজায় থাকে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ও বিপাক প্রক্রিয়া উন্নত রাখে।
ডাবের পানির মিষ্টি ঘ্রাণের মনস্তাত্ত্বিক প্রভাব আছে, যা হতাশা দূর করতে সাহায্য করে ও হৃদস্পন্দনকে ধীর রাখে। ঘুমানোর আগে ডাবের পানি পান শরীর থেকে ক্ষতিকর বর্জ্র বের করে দেয়, প্রসাবের সংক্রমণ ও কিডনি সম্যা দূর করে এবং প্রসাব স্বাভাবিক রাখে।
তীব্র শারীরিক অস্বস্তি কাটাতে এক গ্লাস ডাবের পানি আরাম দিতে পারে। সূত্র: এনডিটিভি।