প্রচ্ছদ

সর্বশেষ খবর :

চলে গেলেন সিস্টার ক্যাথরিন

ডেস্ক রিপোর্ট: চলে গেলেন সাহসী যোদ্ধা সিস্টার ক্যাথরিন গনজালভেস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি গত বছরের মে মাস থেকে অসুস্থ ছিলেন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর একটি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

১৯৭১ সালে ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ভিডিও চিত্রে দেখা যায়, একটি আমগাছের ডালে ঝুলিয়ে রাখা আছে একখণ্ড কাপড়,

১৯৭১ সালে সিস্টার ক্যাথরিন গনজালভেস মেহেরপুরের ভবেরপাড়ার ‘সেন্ট বারথলোনিয়া কাপিতানিও অরফানেজ’ মিশনে থাকতেন। মুক্তিযুদ্ধে তিনি নানাভাবে সহযোগিতা করতেন। স্থায়ীয় নারীরা তার কাছে আশ্রয় নিত।

১৯৪০ সালে ২৮ অক্টোবর গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার ভূরুরিয়া গ্রামের সিস্টার ক্যাথরিন গনসালভেস জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম লুইজি গনসালভেস ও মায়ের নাম ক্লেমেনতিনা রোজারিও। সূত্র: প্রথম আলো

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ