অধ্যাপক মঈনুদ্দিন চৌধুরী : ইউএনএফপির মতে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৪৭ দশমিক ছয় মিলিয়ন হল তরুণ সমাজ যাদের বয়স ১০ থেকে ২৪ বছর। পরিকল্পিতভাবে এই সংখ্যক যুবকদের আত্মউন্নয়ন ও দেশপ্রেমে অনুপ্রাণিত এবং উজ্জিবীত করতে পারলে দেশের অর্থনীতিতে এর অনেক বড় প্রভাব পড়বে। সত্তরের দশকে নাইজেরিয়া এই জনতাত্ত্বিক লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পেয়েও ব্যর্থ হয়েছে। যদিও একই সময়ে কোরিয়া একই পরিস্থিতি ব্যবহার করে এখন অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী দেশ।
বাংলাদেশ এই জনতাত্ত্বিক লভ্যাংশ অর্জনের মধ্য দিয়ে সময় পার করছে। দেশের এই সুবর্ণ সুযোগের সময়োচিত পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানের স্থানীয় মানবসম্পদ বিশেষজ্ঞদের দক্ষতাকে কাজে লাগাতে হবে। এই লক্ষ্যে প্রযুক্তিনির্ভর সরকার ব্যবস্থাপনা, জনসংযুক্তি, মানবসম্পদ উন্নয়ন পরিকল্পনা এবং তথ্যপ্রযুক্তি শিল্পউন্নয়নকে প্রাধান্য দিয়ে যেতে হবে। অবকাঠামোর সঠিক উন্নয়ন এই সার্বিক পরিকল্পনাকে দীর্ঘমেয়াদী টেকসই স্থাপনার উপর দাঁড় করাবে। চতুর্থ শিল্প বিপ্লবকে মাথায় রেখে এখনই সময় একটি মেয়াদভিত্তিক ও নিয়ন্ত্রিত পরিকল্পনা তৈরী করার।
এই বিশাল তরুণ সমাজকে ভবিষ্যতের সঠিক পথে পরিচালিত করতে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় শিক্ষণ-প্রশিক্ষণের আলোড়ন, অনুরণন এবং অনুপ্রেরণামূলক কর্মকা- চালাতে হবে। এই কর্মকা-ে তৈরি করতে হবে উদ্যোক্তা এবং পেশাগতভাবে দক্ষ প্রযুক্তিনির্ভর জনশক্তি। একটু উৎসাহ ও অনুপ্রেরণায় আমাদের তরুণ সমাজ বদলে দিতে পারে বাংলাদেশের মানচিত্রের মান।
লেখক : মানব সম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ